বাউফলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
Date: 2026-05-30
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: মে ৩০, ২০২৬, ১০:১০ এ.এম
বাউফলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
অ-অ+
বাউফল (পটুয়াখালী)
প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর বাউফলে আলোচনা সভা, দোয়া
ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা সদরে সাবেক সংসদ সদস্য মো. শহিদুল
আলম তালুকদারের বাসভবনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ তসলিম তালুকদার। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মো. শহিদুল
আলম তালুকদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, শহীদ
প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমের চেতনা ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা
যুবদলের আহ্বায়ক গাজী গিয়াস উদ্দিন, সদস্য
সচিব মোহাম্মদ ফিরোজ, প্রফেসর
মাসুদুর রহমান, সাইফুল
ইসলাম জুরান ও শাহীন রেজা। আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. মহিবুল্লাহ।
এতে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী অংশ নেন। এর আগে সকাল ১১টায় বাউফল হাসন দালাল মার্কেটে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে পৃথকভাবে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর
বিএনপির সভাপতি হুমায়ুন কবিরসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more