ফরিদপুরের সালথায় লুডু খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৮
Date: 2026-05-31
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: মে ৩১, ২০২৬, ৫:৩১ এ.এম
ফরিদপুরের সালথায় লুডু খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৮
অ-অ+
অনলাইন ডেস্ক: ফরিদপুরের সালথা উপজেলায় বাজিতে লুডু খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে
সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর
হওয়ায় তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কামাইদিয়া গ্রামের একটি চায়ের দোকানে
কয়েকজন যুবক বাজি ধরে লুডু খেলছিলেন। খেলার একপর্যায়ে জয়-পরাজয় এবং বাজির অর্থ নিয়ে
তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে সেই বিরোধকে কেন্দ্র করে রাতেই দুই পক্ষের লোকজন
সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা
ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং দেশীয় অস্ত্রের ব্যবহার দেখা যায়। প্রায় এক ঘণ্টাব্যাপী
চলা এ সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটেছে
বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, সংঘর্ষে এক পক্ষের নেতৃত্ব দেন ইমারত মোল্যা এবং
অপর পক্ষের নেতৃত্বে ছিলেন শাহজাহান মৃধা। সংঘর্ষে আহতদের প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা
দেওয়া হলেও পরে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক
রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, লুডু
খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ থেকেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ দ্রুত হস্তক্ষেপ
করে পরিস্থিতি শান্ত করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নতুন করে কোনো
অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে। তথ্য: ইত্তেফাক/ বিডিফেস মেহেদী হাসান দীপ
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more