জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নতুন পাঁচ দেশের অন্তর্ভুক্তি
Date: 2026-06-04
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ০৪, ২০২৬, ৬:৪২ এ.এম
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নতুন পাঁচ দেশের অন্তর্ভুক্তি
অ-অ+
অনলাইন ডেস্ক: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে আগামী ২০২৭-২০২৮ মেয়াদের জন্য পাঁচটি নতুন দেশ নির্বাচিত হয়েছে। বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অনুষ্ঠিত গোপন ভোটাভুটির মাধ্যমে দেশগুলোকে নির্বাচিত করা হয়। নতুন নির্বাচিত দেশগুলো হলো অস্ট্রিয়া, কিরগিজস্তান, পর্তুগাল, ত্রিনিদাদ ও টোবাগো এবং
জিম্বাবুয়ে। তারা ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে
দুই বছরের জন্য নিরাপত্তা পরিষদে দায়িত্ব পালন করবে। নির্বাচনে ইউরোপীয় অঞ্চলের দুটি আসনে অস্ট্রিয়া ও পর্তুগাল জয়ী
হয়। এ প্রতিদ্বন্দ্বিতায় জার্মানি নির্বাচিত
হতে পারেনি। এদিকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের আসনে কিরগিজস্তান নির্বাচিত হয়ে ফিলিপাইনকে পরাজিত করে। অন্যদিকে ত্রিনিদাদ ও টোবাগো এবং
জিম্বাবুয়ে নিজ নিজ আঞ্চলিক গ্রুপে উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সদস্যপদ নিশ্চিত করে। নতুন সদস্য দেশগুলো বর্তমান অস্থায়ী সদস্য পাকিস্তান, সোমালিয়া, পানামা, গ্রিস ও ডেনমার্কের স্থলাভিষিক্ত
হবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মোট ১৫টি সদস্য রাষ্ট্র রয়েছে। এর মধ্যে পাঁচটি
স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য। প্রতি বছর সাধারণ পরিষদের ভোটে পাঁচটি দেশকে দুই বছরের জন্য অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। এদিকে নিরাপত্তা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার একদিন আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নির্বাচিত হয়েছেন। আগামী সেপ্টেম্বর থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more