পটুয়াখালীর বাউফলে হৃদরোগে আক্রান্ত
অসহায় রাজমিস্ত্রি মো. শহিদুল ইসলামের চিকিৎসার জন্য এক লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার কালাইয়া
শাখায় আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের পক্ষ থেকে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়। জানা যায়, কালাইয়া ইউনিয়নের বাসিন্দা
মো. শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর হার্টে
রিং বসানোর প্রয়োজন হলেও আর্থিক সংকটের কারণে ব্যয়বহুল চিকিৎসা করাতে পারছিলেন না।
পরে তিনি সহায়তার জন্য মার্কেন্টাইল ব্যাংক পিএলসির পরিচালক এ.এস.এম. ফিরোজ আলমের কাছে
আবেদন করেন। মানবিক বিবেচনায় তাঁর আবেদনে সাড়া দিয়ে
চিকিৎসা সহায়তা হিসেবে এক লাখ টাকার অনুদান অনুমোদন করেন ব্যাংকের পরিচালক এ.এস.এম.
ফিরোজ আলম। অনুষ্ঠানে তাঁর পক্ষে অসুস্থ শহিদুল
ইসলামের হাতে চেক তুলে দেন মার্কেন্টাইল ব্যাংক কালাইয়া শাখার ব্যবস্থাপক ও ফার্স্ট
অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আল মামুন। এ সময় ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার
মো. ইমাম হোসেন, মোহাম্মদ ফাইজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চেক গ্রহণ করে শহিদুল ইসলাম বলেন, অর্থাভাবে
চিকিৎসা নিয়ে চরম অনিশ্চয়তায় ছিলেন তিনি। মার্কেন্টাইল ব্যাংকের সহায়তায় এখন প্রয়োজনীয়
চিকিৎসা গ্রহণের সুযোগ তৈরি হয়েছে। এজন্য তিনি ব্যাংকের পরিচালক ও সংশ্লিষ্ট সকলের
প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more