প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: মে ২৮, ২০২৬, ১:১১ পি.এম
পটুয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২জন নিহত
অ-অ+
পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীর গলাচিপায় অটোরিক্সা
ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল
সাড়ে ১০টার দিকে পৌর এলাকার গ্রামীণ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন
আহত হয়েছেন। নিহতরা হলেন কালিকাপুর এলাকার
মো. জাবের হাওলাদারের ছেলে মো. তামিন হাওলাদার এবং ইমরান হাওলাদার। আহত অটোরিক্সা চালক
সোহাগ ও যাত্রী ফরিদ গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়,
কালিকাপুর থেকে দ্রুতগতিতে গলাচিপার দিকে আসছিল মোটরসাইকেলটি। গ্রামীণ ব্যাংকের সামনে
পৌঁছালে একটি অটোরিক্সা রাস্তা পার হয়ে বিপরীত পাশের গলিতে ঢোকার চেষ্টা করে। এ সময়
অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে
জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর মোটরসাইকেলটি
পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে চালক ও আরোহী গুরুতর আহত হন। ঘটনাস্থলেই
তামিন হাওলাদারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ইমরান হাওলাদারকে বরিশাল শের-ই-বাংলা
মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। গলাচিপা থানার অফিসার ইনচার্জ
মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
করা হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more