প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ০২, ২০২৬, ৩:৩০ এ.এম
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৫
অ-অ+
অনলাইন ডেস্ক: ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৫, হাসপাতালে চিকিৎসাধীন
দুই শিশু ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা এক কিশোরের মৃত্যু
হলে এ সংখ্যা বৃদ্ধি
পায়। সোমবার (২ জুন) ভোররাতের
দিকে উপজেলার মালিগ্রাম এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের সঙ্গে একটি প্রাইভেটকারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থেমে থাকা ট্রাকের পেছনে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই চালকসহ চারজন নিহত হন। আহত হন আরও তিনজন। পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ বছর বয়সী
এক কিশোর মারা যায়। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী
রয়েছেন। তারা সবাই যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে নিহতদের পূর্ণ পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। বর্তমানে আহত দুই শিশু—আশরাফুল হোসেন (৮) ও তাসফিয়া
(৩)—ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। নিহতদের মরদেহ উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানেই তার মৃত্যু হয়। এদিকে, দুর্ঘটনার কারণ এবং ট্রাকটি মহাসড়কের পাশে কী পরিস্থিতিতে দাঁড়িয়ে
ছিল, সে বিষয়ে তদন্ত
চলছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more