প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ৩:০১ পি.এম
বাউফলে ইসলামী আন্দোলনের উপজেলা কমিটি গঠন
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।
সভায় মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলহাজ্ব হযরত মাওলানা মুজিবুর রহমান (পীর সাহেব কালীশুরী, খলিফা—চরমোনাই)কে প্রধান উপদেষ্টা নির্বাচিত করা হয়। মুফতি আব্দুল মালেক আনোয়ারীকে সভাপতি এবং মাওলানা মো. নজরুল ইসলাম, মাওলানা এনামুল হক কবির ও মো. মিজানুর রহমান খন্দকারকে সহ-সভাপতি করা হয়েছে।
এ ছাড়া মাওলানা মো. নুরুল আমিনকে সাধারণ সম্পাদক , মোহাম্মদ খবির উদ্দিনকে যুগ্ম সাধারণ সম্পাদক , মো. মহিউদ্দিন শিকদারকে সরকারি সাধারণ সম্পাদক এবং মাওলানা অলি আহমদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more