বাউফলে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Date: 2026-04-20
news-banner

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় পৃথক অভিযানে নারীসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রবিবার (১৯ এপ্রিল) গভীর রাতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে বাউফল থানা পুলিশ তাদের আটক করে।
গ্রেপ্তাররা হলেন—কাশিপুর গ্রামের জামাল মীরের স্ত্রী খাদিজা বেগম (৪০), একই গ্রামের মোজাম্মেল মীরের ছেলে খায়রুল ইসলাম মীর (২০), কমলাপুর গ্রামের আজহার কাজীর ছেলে সবুজ কাজী (৩০) এবং নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামের সোবহান আকনের ছেলে সুমন আকন (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে প্রায় ৪০০ গ্রাম গাঁজা ও ৫টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা একটি চক্রের মাধ্যমে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সোমবার তাদের আদালতে পাঠানো হবে।

Leave Your Comments