প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ২২, ২০২৬, ১২:১৮ পি.এম
বাউফলে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামি মো. সুমন মৃধা (৩০) ও তানিয়া বেগম (৩৩) নামে দুজনকে আটক করা হয়েছে।
গতকাল শনিবার (২২ আগস্ট) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (বাউফল সারকেল) ও ওসি সিরাজুল ইসলামের নেতৃত্বে উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের আদর্শপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে বাউফল থানা পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুমন মৃধা তানিয়ার স্বামীর কাছ থেকে ২০০ পিস ইয়াবা কিনে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে আটক হন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তানিয়ার বাড়িতে অভিযান চালিয়ে আরও ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তানিয়াকে আটক করা হলেও তার স্বামী পালিয়ে যায়।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, আটক সুমন এর আগেও মাদকসহ গ্রেপ্তার হয়েছিল। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে । মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more