পটুয়াখালীর বাউফলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত ও দুই পা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কালীশুরী ইউনিয়নের পোনাহুরা এলাকা থেকে এসব বিচ্ছিন্ন অংশ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, পোনাহুরা এলাকায় একটি বিচ্ছিন্ন হাত পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানান তারা।
খবর পেয়ে বাউফল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আশপাশে তল্লাশি চালায়। এ সময় সেখান থেকে আরও দুটি বিচ্ছিন্ন পা উদ্ধার করা হয়।
তবে উদ্ধার হওয়া হাত-পা কার, কীভাবে সেগুলো ওই এলাকায় এল এবং এর পেছনে হত্যাকাণ্ডের কোনো ঘটনা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শনে আসছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more