বাউফলে আনসার-ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু
Date: 2026-08-24
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ২৪, ২০২৬, ৬:১৯ এ.এম
বাউফলে আনসার-ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
“শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বদা আমরা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় উপজেলার নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬৪ জন আনসার ও ভিডিপি সদস্য অংশ নেন। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। অনুষ্ঠানে জেলা আনসার ব্যাটালিয়নের পরিচালক সঞ্জয় চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
সংশ্লিষ্টরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় তাদের ভূমিকা আরও কার্যকর হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more