প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ১৪, ২০২৬, ১২:৩৯ পি.এম
বাউফলে হাঁস-মুরগির ভ্যাকসিন ও চিকিৎসা ক্যাম্পেইন
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এলএসপিদের (লাইভস্টক সার্ভিস প্রোভাইডার) উদ্যোগে হাঁস-মুরগির স্বাস্থ্য সুরক্ষা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এক বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগস্ট ২০২৬ (শুক্রবার) সকালে স্পিড ট্রাস্টের কর্মএলাকা পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী-নিমদী গ্রুপের (ল্যান্ডলেস) উপকারভোগীদের নিয়ে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাঁস-মুরগির ভ্যাকসিন প্রদান, সংক্রামক রোগ প্রতিরোধ এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে খামারিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়।
ক্যাম্পেইন চলাকালে নিমদী গ্রুপের উপকারভোগীদের ১০০টি মুরগিকে ভ্যাকসিন প্রদান করা হয়। বিএলআরআই থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এলএসপি তাসলিমা বেগম উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে সরাসরি ভ্যাকসিন সংগ্রহ করে দলীয় সদস্যদের মধ্যে বিতরণ ও প্রয়োগ সম্পন্ন করেন। এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্পিড ট্রাস্টের উজ্জীবক সাইফুল ইসলাম, ক্লাস্টার লিডার মিতা রাণী, দলীয় নেতা সাথীসহ অন্যান্য সদস্য ও স্থানীয় উপকারভোগীরা।
আয়োজকরা জানান, এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো হাঁস-মুরগি পালনকারীদের মধ্যে রোগ প্রতিরোধ, সঠিক পরিচর্যা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। এর মাধ্যমে পারিবারিক পর্যায়ে প্রাণিসম্পদ পালনে খামারিদের প্রয়োজনীয় সক্ষমতা ও দক্ষতা গড়ে তোলা সম্ভব হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more