স্পিড ট্রাস্টের সহযোগিতায় জনসমবায় গ্রুপ চন্দ্রদ্বীপ ক্লাস্টারের উদ্যোগে হাঁস-মুরগির টিকাদান ও পরামর্শ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় বাউফল উপজেলার ডিয়ারা পশ্চিম এলাকায় এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
এ সময় ব্রিজঘাট, খালপাড় ও স্লুইসঘাট জনসমবায় গ্রুপের সদস্যদের হাঁস-মুরগিকে টিকা প্রদান এবং পালন ও রোগ প্রতিরোধ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
বিএলআরআই থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এলএসপি পারভীন বেগম টিকা প্রদান করেন। এ কার্যক্রমে সহযোগিতা করেন ইয়ুথ গ্রুপ লিডার ইসিতা আক্তার মুক্তা, উজ্জীবক সাইফুল ইসলাম এবং গ্রুপ লিডার জেসমিন বেগম ও শাবানা বেগম।
ক্যাম্পেইনে ২২ জন সদস্য অংশগ্রহণ করেন। এ সময় মোট ২০০টি হাঁস-মুরগিকে টিকা পুষ পরিকল্পনা নেওয়া হয়।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more