পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের একটি মুরগির ফার্মে নিয়মবহির্ভূতভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে মোঃ রাকিবুল হাসান জুয়েল সরদার নামের এক ব্যক্তির বিরুদ্ধে ।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মদনপুর ইউপির মোঃরাকিবুল হাসান জুয়েল নামে এক ব্যক্তির বসত বাড়ির পিছনে একটি মুরগির ফার্ম রয়েছে ফার্মটিতে নিয়মবহির্ভূত লুজ তারের মাধ্যমে আড়াইশো ফিট দূরত্বে বিদ্যুৎ ব্যবহার করছেন যার মিটার তার বাসায়। তাই এই লুজ তারের মাধ্যমে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এ বিষয়ে বাড়ির মালিক মোঃ রাকিবুল হাসান জুয়েল বলেন একটি মিটার লাগিয়ে আমরা বিদ্যুৎ ব্যবহার করেছি মাত্র এখন পর্যন্ত মুরগির ফার্ম চালু করিনি তবে সমস্যা হলে খুলে ফেলব।
এ বিষয়ে বাউফল পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার বলেন মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন বিষয়টি এখন শুনতে পেয়েছি তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more