বাউফলে নানা আয়োজনে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উদযাপন
Date: 2026-08-15
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ১৫, ২০২৬, ১:৫৭ পি.এম
বাউফলে নানা আয়োজনে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উদযাপন
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বাউফল উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে দুপুরে পৌরশহরের হাইস্কুল রোডস্থ দলীয় কার্যালয় থেকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক স্যামুয়েল আহম্মেদ লেনিনের নেতৃত্বে একটি আনন্দ র্যালি বের হয়। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত দোয়া মাহফিল ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
পরবর্তীতে বিকেল ৫টার দিকে পাবলিক মাঠ সংলগ্ন উপজেলা বিএনপি কার্যালয়ে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আঃ গনি সিকদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপির সহ-সভাপতি শাহজাহান হাওলাদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন, বিএনপি নেতা অ্যাড. জাহাঙ্গীর হোসেন, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা খলিলুর রহমান এবং উপজেলা ছাত্রদল সভাপতি ফুয়াদসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ঐতিহাসিক সংগ্রামের কথা তুলে ধরেন। সভা শেষে বেগম জিয়ার কল্যাণ ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more