প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১২:০৮ পি.এম
বাউফলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাউফল উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অনুষ্ঠানের সদস্য সচিব ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নূরনবীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রতিযোগিতায় ইসলামিক সংগীত, গজল, হামদ ও নাত, নজরুলসংগীত, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, রচনা, উপস্থিত বক্তৃতা ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উপজেলার মোট ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩শত ৫০জন শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও দর্শন আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতি চর্চায়ও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও বিভিন্ন সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রমে সহযোগিতা অব্যাহত থাকবে।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে তাদের প্রতিভা ও সৃজনশীলতা তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন বিষয়ে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ প্রদান করা হয়।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more