প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ১৩, ২০২৬, ১২:৩৬ পি.এম
বাউফলে শিল্পকলা একাডেমির নতুন ভবনের শুভ উদ্বোধন
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে উপজেলা শিল্পকলা একাডেমির নতুণ ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে । বুধবার বিকেলের দিকে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে নতুন ভবনটির শুভ উদ্বোধন করেন, বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ ।
উদ্বোধনকালে ইউএনও সালেহ আহমেদ বলেন,সুস্থ ও সুন্দর সংস্কৃতি তরুণ ও যুব সমাজকে মাদক, অনলাইন জুয়া এবং অন্যান্য অপকর্ম দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তরুণদের সৃজনশীলতা ও মননশীলতা বিকশিত হয় । তাই বাউফলে শিল্প –সংস্কৃতির চর্চাকে আরও বেগবান করতে শিল্পকলা একাডেমির নতুন ভবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।
তিনি আরও বলেন, নতুন প্রজম্মকে সংস্কৃতিমুখী করতে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান,প্রশিক্ষণ ও বিভিন্ন সৃজনশীল কার্যক্রমের আযোজন করা প্রয়োজন । এক্ষেত্রে উপজেলা র্শিপকলা একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী,সাংস্কুতিক ব্যক্তিত্ব,শিল্পী,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন ।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more