বাউফলে 'সাইক্লোন রেডিনেস' প্রজেক্টের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
Date: 2026-09-07
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ০৭, ২০২৬, ২:১৪ পি.এম
বাউফলে 'সাইক্লোন রেডিনেস' প্রজেক্টের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে উপকূলীয় দুর্যোগ মোকাবিলা ও সাইক্লোন শেল্টারগুলোর কার্যকারিতা বৃদ্ধিতে এক বিশেষ প্রজেক্ট অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্টার্ট রেডি-এর সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা 'আভাস'-এর আয়োজনে আজ ৭ সেপ্টেম্বর সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনের মিনি হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
বাউফল উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদের প্রধান অতিথি হিসেবে উপস্থিতিতে সভাটিতে সঞ্চালনা করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রদীপ কুমার দাস। সভায় বাউফলের দুর্যোগপ্রবণ এলাকা বিশেষ করে চন্দ্রদ্বীপ ও ধুলিয়া ইউনিয়নের সাইক্লোন শেল্টারগুলোকে আরও সক্রিয়, আধুনিক ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন হার্ডওয়্যার এবং সফটওয়্যারভিত্তিক উদ্যোগের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. নুরন্নবী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আখতার হোসেন, চন্দ্রদ্বীপ ইউপি চেয়ারম্যান মো. আব্দুল বসার মৃধা, ধুলিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জহির, স্পিড ট্রাস্টের প্রতিনিধি সাইফুল ইসলামসহ গণমাধ্যমকর্মী ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা। উপস্থিত বক্তারা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উপকূলীয় অবকাঠামো সংস্কার ও সার্বিক সক্ষমতা বাড়াতে সমন্বিত উদ্যোগে কাজ করার প্রতি জোর দাবি জানান।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more