প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ২৭, ২০২৬, ১১:১০ এ.এম
বাউফলে দাখিল পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন ও ২০২৬ দাখিল পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার দাশপাড়া ইউনিয়নের পূর্ব দাশপাড়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোহাম্মদ আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. নুরুন্নবী, কালাইয়া রব্বানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, কারী মো. নুরুল হক, মো. ফারুক হোসেন ও আব্দুল খালেক।
অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
এ সময় বক্তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more