প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ০১, ২০২৬, ১২:৩৬ পি.এম
বাউফলে দিনব্যাপী ভ্রাম্যমাণ কর্মশালা অনুষ্ঠিত
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে সমবায় ব্যবস্থাপনা, হিসাব সংরক্ষণ, সমবায় সমিতি আইন ও বিধিমালা সম্পর্কে ধারণা, সামাজিক দায়বদ্ধতা এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির বিষয়ে দিনব্যাপী ভ্রাম্যমাণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে এবং পটুয়াখালী জেলা সমবায় কার্যালয়ের বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সমবায় সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছ করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সমবায় ব্যবস্থাপনা, সঠিকভাবে হিসাব সংরক্ষণ, সমবায় আইন ও বিধিমালা অনুসরণ, সামাজিক দায়বদ্ধতা পালন এবং সমবায়ের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টির বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা সমবায় কর্মকর্তা সুব্রত কুমার ঘোষ, বাউফল উপজেলা সমবায় কর্মকর্তা ফেরদৌস মোহাম্মদ হানিফ, জেলা সমবায় অফিস পরিদর্শক মোহাম্মদ নাজমুল হাসান, জেলা সমবায় অফিস প্রশিক্ষক সুজিত কুমার পাল, জেলা সমবায় পরিদর্শক ফিরোজ আলম এবং বাউফল সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক ইকবাল হোসেন।
এছাড়া বাউফল উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা কর্মশালায় অংশগ্রহণ করেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more