বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাউফলে কৃষক দলের র্যালি ও আলোচনা সভা
Date: 2026-09-03
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ০৩, ২০২৬, ৩:৪৮ পি.এম
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাউফলে কৃষক দলের র্যালি ও আলোচনা সভা
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 8৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কৃষক দলের উদ্যোগে পটুয়াখালীর বাউফলে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মিজানুর রহমান লিটুর নেতৃত্বে এ র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে র্যালিটি বাউফল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কৃষিবিদ মিজানুর রহমান লিটু কৃষক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, কৃষির উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে দলের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
র্যালি ও আলোচনা সভায় বাউফল উপজেলা ও পৌর কৃষক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more