প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ০৮, ২০২৬, ৫:৪৪ এ.এম
বনশিল্প উন্নয়ন করপোরেশনে ১১২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
অ-অ+
অনলাইন ডেস্ক:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনে (বিএফআইডিসি) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১১ থেকে ১৬তম গ্রেডে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১১২ জনকে পদে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন ফি: সার্ভিস চার্জসহ ১ ও ২ নম্বর পদের জন্য ১৬৮ টাকা এবং ৩ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।
আবেদনের নিয়ম ও সময়সীমা: আগ্রহী প্রার্থীদের bfidc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। * আবেদন শুরু: ৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা থেকে। * আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত।
বিশেষ নির্দেশনা: যেসব প্রার্থী ২১ মে ২০২৪ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যে আবেদন সম্পন্ন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more