দ্রুত শেষ হবে যুদ্ধ- ডোনাল্ড ট্রাম্প

Date: 2026-04-17
news-banner

অনলাইন ডেক্স:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাত দ্রুতই শেষ হতে পারে বলে তিনি আশাবাদী। তার মতে, পরিস্থিতি ইতিবাচক দিকে এগোচ্ছে এবং যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম।
লাস ভেগাসে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার ওপর জোর দেন। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছেই রয়েছে, যা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম।
একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে দ্বিতীয় দফা সরাসরি আলোচনা খুব শিগগিরই শুরু হতে পারে। তার ভাষ্য অনুযায়ী, এই আলোচনা সম্ভবত আগামী সপ্তাহান্তেই অনুষ্ঠিত হতে পারে।
এর আগে ট্রাম্প ইসরাইল ও লেবানন-এর মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে এই যুদ্ধবিরতি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের অভিযোগ, যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও লেবাননের ভেতরে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।
পরিস্থিতি এখনো পুরোপুরি শান্ত না হলেও, কূটনৈতিক তৎপরতা জোরদার হওয়ায় দ্রুত সমাধানের আশা করছেন সংশ্লিষ্টরা।
 
তথ্য- বিডিপ্রতিদিন
বিডিফেস/মেহেদী হাসান দ্বীপ

Leave Your Comments