প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ১৭, ২০২৬, ৪:১৫ এ.এম
ফ্যাশন ও ব্যক্তিত্বে রাশমিকা
অ-অ+
অনলাইন ডেস্ক:
তারকাখ্যাতির শীর্ষে অবস্থান করেও জীবনের নান্দনিকতা ও সততাকে আঁকড়ে ধরে রাখার কথা অকপটে প্রকাশ করেছেন ভারতীয় বিনোদন জগতের জনপ্রিয় মুখ রাশমিকা মান্দানা। সম্প্রতি এক ফ্যাশন সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে নিজের লাইফস্টাইল, ফ্যাশন ভাবনা ও ক্যারিয়ারের নানা অনুভূতির কথা শেয়ার করেন এই অভিনেত্রী। তিনি জানান, ক্যাজুয়াল পোশাক, যেমন—ওভারসাইজড ট্রাউজার, ফিটেড টি-শার্ট কিংবা রিল্যাক্সড কো-অর্ডেই তিনি সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং তাঁর কাছে নিজস্ব ফ্যাশন হলো কোনো শব্দ ব্যবহার না করে নিজের অনুভূতির প্রকাশ ঘটানো। জীবনের সুস্বাস্থ্যের রহস্য হিসেবে তিনি নিয়মিত স্ট্রেন্থ ট্রেনিং, পুষ্টিকর খাদ্যগ্রহণ ও পর্যাপ্ত ঘুমকে প্রাধান্য দেন। ফ্যাশনে বস্তুর প্রতি অতিরিক্ত মোহ না থাকলেও প্রিয় বস্তু হিসেবে নিজের ‘সোয়ারোভস্কি ক্রকস’ জুতোজোড়াকেই সবার ওপরে রাখেন রাশমিকা। এছাড়া সমালোচনা সামলানো প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বাইরের সব মতামত নিয়ন্ত্রণ সম্ভব না হলেও নিজের মানসিক প্রতিক্রিয়া সম্পূর্ণ নিজের হাতে, আর সেই বিশ্বাস থেকেই তিনি কাজে মনোযোগী থাকেন। জীবনের দীর্ঘ পথচলার পরও নতুন প্রতিটি সিনেমার মুক্তির আগে তিনি কিছুটা নার্ভাসবোধ করেন, যা আসলে কাজের প্রতি তাঁর গভীর ভালোবাসা ও আত্মিক আবেগেরই প্রমাণ দেয়।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more