প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ০২, ২০২৬, ১১:৫২ এ.এম
মানবিক চিকিৎসক ডা. সায়েমের বাবা আর নেই
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক ভিপি ও মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত ডা. এ.এস.এম সায়েমের গর্বিত পিতা মো. হাবিবউল্লাহ আর নেই।
তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে নেমে আসে গভীর শোকের ছায়া। প্রিয় বাবাকে হারিয়ে শোকাহত তাঁর পরিবার। বিশেষ করে মানবিক চিকিৎসক ডা. এ.এস.এম সায়েমের জন্য এ বিদায় হয়ে উঠেছে গভীর বেদনার।
মৃত্যুকালে মো. হাবিবউল্লাহর বয়স হয়েছিল ৮০ বছর। কর্মজীবনে তিনি পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন এবং অবসর গ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, দুই পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল বৃহস্পতিবার বাউফল উপজেলার বগা ইউনিয়নের সাবপুরা পঞ্চায়েত বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে।
মরহুম মো. হাবিবউল্লাহর মৃত্যুতে এক শোকবার্তায় পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
এছাড়া বাউফলের বিভিন্ন সামাজিক সংগঠন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রউফ মরহুমের মৃ’ত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
বিডফেস২৪ নিউজ পরিবারের পক্ষ থেকেও ডা. এ.এস.এম সায়েম ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। মহান আল্লাহ মরহুম মো. হাবিবউল্লাহকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more