প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২১, ২০২৬, ৫:৪৮ এ.এম
মেসিদের হতাশার ড্র
অ-অ+
অনলাইন ডেস্ক:
মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামি ও স্যান ডিয়েগো এফসির মধ্যকার রোমাঞ্চকর লড়াইটি ২-২ গোলে ড্র হয়েছে। লিওনেল মেসি ও লুইস সুয়ারেসের মতো তারকারা গোল পেলেও স্যান ডিয়েগোর সমর্থকদের কাছে 'ডেনমার্কের মেসি' খ্যাত আনার্স ড্রায়ার এবং দলটির গোলরক্ষক সিজে দস সান্তোসের অসাধারণ নৈপুণ্যে জয়বঞ্চিত থাকতে হয় মায়ামিকে।
ম্যাচের দ্বাদশ মিনিটে স্বদেশি ইয়েপে টিভেরস্কফের দারুণ এক পাস থেকে চিপ করে স্যান ডিয়েগোকে প্রথমে এগিয়ে দেন ড্রায়ার। তবে প্রথমার্ধেই একটি দর্শনীয় বাঁকানো ফ্রি-কিকে মায়ামিকে সমতায় ফেরান মেসি। দ্বিতীয়ার্ধের ৭৪তম মিনিটে রদ্রিগো দে পলের পাসে গোল করে দলকে লিড এনে দেন লুইস সুয়ারেস। কিন্তু মায়ামির জয়ের আশা ভেস্তে যায় ৮৩তম মিনিটে, যখন টিভেরস্কফের আরেকটি নিখুঁত অ্যাসিস্ট থেকে দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন ড্রায়ার।
মায়ামির জয় না পাওয়ার পেছনে সবচেয়ে বড় বাধা ছিলেন স্যান ডিয়েগোর গোলরক্ষক দস সান্তোস। পুরো ম্যাচে অন্তত সাতটি নিশ্চিত সেভ করে মেসি-সুয়ারেসদের বারবার হতাশ করেন তিনি। এই ড্রয়ের পর ইস্টার্ন কনফারেন্সে ২৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে ইন্টার মায়ামি এবং ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ন্যাশভিল।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more