নির্বাচনে ৪৩ হাজার ভোটকেন্দ্রে থাকবে গোয়েন্দা নজরদারি

Date: 2026-02-08
news-banner

অনলাইন ডেক্স:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশজুড়ে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের প্রতিটিতে গোয়েন্দা নজরদারি থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রবিবার (৮ ফেব্রুয়ারী) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, এবারের নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ও প্রযুক্তিগত সহায়তার ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রেস সচিব বলেন, শুধু প্রকাশ্য নিরাপত্তাই নয়, আধুনিক প্রযুক্তির সহায়তায় প্রতিটি ভোটকেন্দ্র সার্বক্ষণিক নজরদারির আওতায় থাকবে। যেকোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে। অতীতের যেকোনো সময়ের তুলনায় এবারের নির্বাচনে বেশি সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোও সক্রিয়ভাবে মাঠে থাকবে, যাতে নির্বাচন সংশ্লিষ্ট সহিংসতা বা অস্থিরতা দেখা দিলে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া যায়। দ্রুত রেসপন্স নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য, যাতে যেকোনো পরিস্থিতিতে শান্তি বজায় রাখা যায় এবং ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের সাধারণ মানুষ শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোট দেবেন। সরকারের বিশ্বাস, এবারের নির্বাচন হবে উৎসবমুখর এবং বাংলাদেশের ভোটের উৎসব নতুন করে ফিরে আসবে।


সূত্র: বিডি প্রতিদিন

বিডিফেস-এম ডিউক

Leave Your Comments