অনলাইন
ডেক্স:
ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাকার অপব্যবহার রোধে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস
(এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় সাময়িক সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।
বাংলাদেশ
ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার
(১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা ব্যক্তি থেকে ব্যক্তিতে (পি-টু-পি)
টাকা পাঠানো বন্ধ থাকবে। এ সময়ে ইন্টারনেট ব্যাংকিং ও বিভিন্ন ব্যাংক অ্যাপের মাধ্যমেও
আইবিএফটি দিয়ে লেনদেন করা যাবে না।
রবিবার
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ থেকে জারি করা নির্দেশনায় জানানো
হয়, নির্বাচন চলাকালে এমএফএস ও এনপিএসবি’র আওতাধীন লেনদেনের অপব্যবহার ঠেকাতেই এই সিদ্ধান্ত
নেওয়া হয়েছে।
এছাড়া
নির্বাচন উপলক্ষে এমএফএস সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি মোবাইল ফিন্যান্সিয়াল
সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানকে নিজস্ব কুইক রেসপন্স সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
পুরো সময়জুড়ে সব ধরনের লেনদেন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং সন্দেহজনক লেনদেন তাৎক্ষণিকভাবে
সংশ্লিষ্ট থানায় জানাতে বলা হয়েছে।
একই
সঙ্গে এমএফএস প্রোভাইডার ও ব্যাংকগুলোকে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে
প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র:
বিডি প্রতিদিন
বিডিফেস-এম
ডিউক