প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ০৭, ২০২৬, ১২:১১ পি.এম
নুরিয়া সরকারি প্রাথমিকে ফল প্রকাশ ও মা সমাবেশ
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মা-অভিভাবক সমাবেশ এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এই বিশেষ সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার সার্বিক অগ্রগতি, পরীক্ষার ফলাফল মূল্যায়ন এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সমাবেশ শেষে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ও মূল্যায়ন শিট তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা বেগম। এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও পাঠে মনোযোগী হওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং সন্তানদের পড়াশোনা ও চরিত্র গঠনে আরও বেশি যত্নশীল হতে অভিভাবকদের প্রতি বিনীত আহ্বান জানান। শিক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরে আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more