পারমাণবিক চুক্তি স্বাক্ষরের ২৪ ঘণ্টার মধ্যে ট্রাম্পের শর্তারোপ
Date: 2026-07-25
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ২৫, ২০২৬, ৪:৪৫ এ.এম
পারমাণবিক চুক্তি স্বাক্ষরের ২৪ ঘণ্টার মধ্যে ট্রাম্পের শর্তারোপ
অ-অ+
অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে দীর্ঘ দুই দশকের আলোচনার পর একটি বেসামরিক পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হলেও তা বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দুই দেশের মধ্যে এই চুক্তি সই হয়। তবে চুক্তি স্বাক্ষরের মাত্র ২৪ ঘণ্টা পার না হতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানিয়েছেন, চুক্তি কার্যকর করতে হলে সৌদি আরবকে নতুন একটি শর্ত মানতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প স্পষ্ট করেছেন যে, চুক্তি বাস্তবায়ন করতে হলে সৌদি আরবকে অবশ্যই আব্রাহাম অ্যাকর্ডসে (Abraham Accords) যুক্ত হয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে। একই সঙ্গে তিনি সাফ জানিয়ে দেন যে, এই চুক্তির আওতায় সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কোনো অনুমতি দেওয়া হবে না।
হঠাৎ করে ট্রাম্পের এমন কঠোর শর্তারোপের ফলে হোয়াইট হাউস ও সংশ্লিষ্ট মহলে বিস্ময়ের সৃষ্টি হয়েছে। বিশ্লেষকদের মতে, চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা এবং পরবর্তী সময়ে শীর্ষ রাজনৈতিক মহলের এই টানাপোড়েন মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more