পটুয়াখালীতে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, ৪ জনের মৃত্যু
Date: 2026-09-20
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২০, ২০২৬, ৫:১৯ এ.এম
পটুয়াখালীতে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, ৪ জনের মৃত্যু
অ-অ+
অনলাইন ডেস্ক:
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার রাতে পটুয়াখালী সদর উপজেলার বসাক বাজার সংলগ্ন পায়রা পেট্রোল পাম্প মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের অন্তত ৩৫ জন যাত্রী আহত হয়েছেন।
নিহতরা হলেন বাউফলের বিলবিলাস গ্রামের তিথী (২৩), সদর উপজেলার বদরপুর গ্রামের জাহাঙ্গীর হাওলাদার (৩৫), গলাচিপার আমখোলা গ্রামের কাইয়ুম প্যাদা (৫০) এবং চার আনি বাউরিয়া গ্রামের শিল্পী রানী (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বরগুনার তালতলী থেকে ঢাকাগামী 'ইমরান ট্রাভেলস'-এর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পরপরই দুটি যানই মহাসড়কের পাশের খাদে পড়ে যায় এবং ইজিবাইকটি বাসের নিচে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে রেকারের সাহায্যে বাসটি সরিয়ে চার যাত্রীর মরদেহ উদ্ধার করে।
পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more