প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ০৮, ২০২৬, ৫:০১ এ.এম
পুরান ঢাকায় সড়ক ও ফুটপাত মুক্ত করতে উচ্ছেদ অভিযান
অ-অ+
অনলাইন ডেস্ক:
পুরান ঢাকার দীর্ঘদিনের যানজট কমাতে বাবুবাজার ব্রিজ, বাদামতলী ও আরমানিটোলা এলাকায় বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ। লালবাগ ট্রাফিক বিভাগের উপকমিশনার মো. মফিজুল ইসলামের নেতৃত্বে সোমবার এই অভিযান পরিচালনা করা হয়।
অবৈধ স্থাপনা ও পার্কিং সরিয়ে নেওয়া: অভিযানে বাবুবাজার ব্রিজের নিচের অবৈধ দোকান, হোটেল ও পার্কিং উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া বাদামতলী থেকে ওয়াইজঘাট ও আরমানিটোলা এলাকার সড়কে রাখা ট্রাক ও কাভার্ড ভ্যান সরিয়ে রাস্তা চলাচলের উপযোগী করা হয়।
মামলা ও আইনি পদক্ষেপ: পুলিশ জানিয়েছে, ২৫ আগস্ট থেকে চালানো এসব অভিযানে অবৈধ পার্কিংয়ের দায়ে ১৫৮টি মামলা দেওয়া হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ১৪৫টি অবৈধ স্থাপনা।
পুনর্দখল রোধে নিয়মিত টহল: উচ্ছেদ করা এলাকাগুলো যেন পুনরায় দখল না হয়, সে জন্য পুলিশ নিয়মিত টহল দেবে। সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে সড়ক যানজটমুক্ত রাখার প্রতিশ্রুতি দিয়েছে ট্রাফিক লালবাগ বিভাগ।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more