প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ০৮, ২০২৬, ৫:৩১ এ.এম
সংগ্রাম অব্যাহত রাহুল রায়ের
অ-অ+
অনলাইন ডেস্ক:
নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড ছবি 'আশিকি' খ্যাত অভিনেতা রাহুল রায় ২০২০ সালে কার্গিলে শুটিং চলাকালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘ চিকিৎসা, আইসিইউবাস এবং পুনর্বাসনের পর সুস্থ হলেও শারীরিক সীমাবদ্ধতা ও কাজের অভাবে কঠিন আর্থিক সংকটে পড়েন তিনি। সংসার ও চিকিৎসা খরচ চালাতে বাধ্য হয়েই বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করতে শুরু করেন এই চকলেট বয় তারকা, যা থেকে প্রতি অনুষ্ঠানে ২ থেকে ৪ লাখ রুপি আয় করেন তিনি। সম্প্রতি এসব অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন রাহুল। তবে ট্রলারদের তোয়াক্কা না করে স্পষ্ট জবাবে তিনি জানান, জীবনধারণ ও আত্মসম্মানের জন্য কষ্টার্জিত কাজ করতে তিনি দ্বিধাবোধ করেন না। জটিল শারীরিক অবস্থা কাটিয়ে ওঠার পাশাপাশি ধূমপান ত্যাগ, নিরামিষাশী জীবনযাপন, প্রতিদিনের নিয়মিত ওষুধ গ্রহণ এবং পারিবারিক-আইনি ও সামাজিক প্রতিকূলতার মাঝেই প্রায় ৬০ বছর বয়সে নিজের জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। কঠিন এই পথচলায় কারিশমা কাপুর, পূজা ভাট, সালমান খানসহ একাধিক সহকর্মীর মানসিক ও আর্থিক সহায়তা পেয়েছেন তিনি এবং খুব শীঘ্রই 'সুপার বাদশাহ' প্রজেক্টের মাধ্যমে অভিনয়ে ফিরছেন এই তারকা।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more