চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. আব্দুল্লাহ আল পাশা (২৩) নামের এক যুবলীগ কর্মীর রহস্যজনক মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের দেওয়া আত্মহত্যার দাবির সাথে চিকিৎসকের পর্যবেক্ষণের অসঙ্গতি চলায় ঘটনাটিকে ঘিরে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে সীতাকুণ্ড পৌরসভার নুনাছাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি স্থানীয় মো. নুরুল আফছারের ছেলে। পরিবারের বরাতে জানা গেছে, ভাইয়ের বিয়ের কেনাকাটা সেরে রাতে ঘরে ফিরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা। তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়ার কথা বলা হলেও স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শিব্বীর আহমেদ প্রিন্স জানান, নিহতের গলায় ফাঁস দেওয়ার মতো কোনো স্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি এবং হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল। নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, পাশা মাদকাসক্ত ছিলেন এবং ঘটনার দিন মায়ের সাথে পারিবারিক বিষয় নিয়ে তার ঝগড়া হয়েছিল।
সীতাকুণ্ড মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানিয়েছেন, মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more