সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ও ভুয়া ভিডিও প্রচার
অক্টোবর ২১, ২০২৬, ৪:৫৯ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ২১, ২০২৬, ৪:৫৯ এ.এম
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ও ভুয়া ভিডিও প্রচার
অ-অ+
অনলাইন ডেস্ক:
সৌদি আরবে মক্কার একটি মসজিদে অশালীন কর্মকাণ্ডের অভিযোগে গত ১৪ অক্টোবর নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার নামের দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটে。 এই মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কাবার পূর্ব কোণে অবস্থিত হাজরে আসওয়াদের কাছে এক নারী ও পুরুষের একটি ভিডিও ছড়িয়ে পড়ে。 তবে পবিত্র দুই মসজিদবিষয়ক সংবাদমাধ্যম ‘দ্য হলি মস্কস’-এর বরাত দিয়ে খালিজ টাইমস জানিয়েছে যে, ওই ভিডিওটির সঙ্গে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই এবং এটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে আসামিদের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি নিশ্চিত করা হলেও ঘটনার বিস্তারিত বিবরণ কিংবা নির্দিষ্ট কোনো মসজিদের নাম প্রকাশ করা হয়নি。 এদিকে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের পুরো বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং সৌদির কাছে এ বিষয়ে বিস্তারিত তথ্য, সুনির্দিষ্ট অভিযোগ ও বিচারপ্রক্রিয়ার বিবরণ চেয়েছে। পাশাপাশি, এই দণ্ড কার্যকরের পূর্বে সৌদি কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী বাংলাদেশি মিশনকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানিয়েছিল কি না, তা নিয়েও কূটনৈতিক মহলে বিভিন্ন প্রশ্ন উঠেছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more