প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৪:৩৪ এ.এম
শ্রেণিকক্ষ সংকটে বটতলায় পাঠদান
অ-অ+
অনলাইন ডেস্ক:
বাগেরহাটের চিতলমারী উপজেলার সাবোখালী মাধ্যমিক বিদ্যালয়ে তীব্র শ্রেণিকক্ষ সংকটের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টিতে বর্তমানে ২২৪ জনেরও বেশি শিক্ষার্থী নিয়মিত অধ্যয়ন করলেও পর্যাপ্ত ভবন ও কক্ষের অভাবে বাধ্য হয়ে খোলা আকাশের নিচে বটতলায় পাঠদান কার্যক্রম চালাতে হচ্ছে। জরাজীর্ণ ভবনের দেয়ালের পলেস্তারা খসে পড়া, ফাটল ধরা এবং টিনের চাল দিয়ে বৃষ্টিতে পানি পড়ার মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়েই চলছে বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম। এ অবস্থায় শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এবং নিরবচ্ছিন্ন শিক্ষাপরিবেশ ফিরিয়ে আনতে অবিলম্বে চারতলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণের জন্য শিক্ষা মন্ত্রণালয়সহ ঊর্ধ্বতন প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় অভিভাবকরা।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more