আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বাতিলের দাবিতে হাইকোর্টে রিট
Date: 2026-06-24
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২৪, ২০২৬, ৬:২৩ এ.এম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বাতিলের দাবিতে হাইকোর্টে রিট
অ-অ+
অনলাইন
ডেস্ক: ১৯৭৩
সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের বৈধতা চ্যালেঞ্জ করে এবং এটি রহিত করার
নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। বুধবার
(২৪ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায়
এই রিটটি দায়ের করেন। আবেদনে আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিট
আবেদনে বলা হয়েছে, ১৯৭৩ সালের এই আইনটি যে উদ্দেশ্যে তৈরি হয়েছিল, তা ইতিমধ্যে পূরণ
হয়েছে। বর্তমানে এবং ভবিষ্যতে রাজনৈতিক প্রতিপক্ষকে বিচারিক উপায়ে হেনস্তা বা দমনের
হাতিয়ার হিসেবে এর অপব্যবহার ও অপপ্রয়োগ প্রতিরোধ করা জরুরি। তাই আইনটি বিলুপ্ত বা
রহিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন সরকারকে নির্দেশ দেওয়া হবে না—এই মর্মে রুল
জারির আর্জি জানানো হয়েছে। আবেদনে
আরও উল্লেখ করা হয়, বর্তমান এই আইনটির বেশ কিছু ধারা দেশের সংবিধানের মূল বিধানগুলোর
সাথে সাংঘর্ষিক। সংবিধান পরিপন্থী হওয়ার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটিকে
অবৈধ ও বাতিল ঘোষণার দাবিও তোলা হয়েছে রিটে। আইনি
প্রক্রিয়া অনুযায়ী, আগামী দিনগুলোতে হাইকোর্টের যেকোনো একটি দ্বৈত বেঞ্চে এই রিট আবেদনটির
ওপর প্রাথমিক শুনানি হতে পারে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more