এপ্রিলের পরেই দেশজুড়ে মাদকের বিরুদ্ধে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রীর

Date: 2026-04-27
news-banner

অনলাইন ডেস্ক
দেশের যুবসমাজকে নৈতিক অবক্ষয় থেকে বাঁচাতে মাদক ও জুয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার। আগামী ৩০ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশন শেষ হওয়া মাত্রই সারাদেশে একযোগে সমন্বিত সাঁড়াশি অভিযানে নামছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন নোটিশের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই কঠোর পদক্ষেপের কথা জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে মন্ত্রী স্পষ্ট করে বলেন, "মাদক ও জুয়ার ক্ষেত্রে কোনো আপস নেই; সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল।"
সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের উত্থাপিত প্রশ্নের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযানের একটি রূপরেখা তুলে ধরেন। এবারের অভিযানে বিশেষ গুরুত্ব পাচ্ছে-  অনলাইন জুয়া এবং রাজধানী এলাকায় গড়ে ওঠা অবৈধ সিসা লাউঞ্জগুলো। এছাড়া দেশেরে জেলা ও উপজেলা পর্যায়েও পুলিশ ও র্যা বের সকল ইউনিট সমন্বিতভাবে এই অভিযানে অংশ নেবে। তবে যদি কোনো পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের বিরুদ্ধে মাদক বা জুয়ায় মদত দেওয়ার প্রমাণ মিলে তবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


তথ্য-বিডিপ্রতিদিন 
বিডিফেস/ মেহেদীহাসান দ্বীপ

Leave Your Comments