হাম ও ডেঙ্গুতে দেশজুড়ে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা
Date: 2026-07-23
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ২৩, ২০২৬, ৪:৩৯ এ.এম
হাম ও ডেঙ্গুতে দেশজুড়ে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা
অ-অ+
অনলাইন ডেস্ক:
দেশে হাম এবং ডেঙ্গুর প্রকোপ অব্যাহত থাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গু ও হামের সংক্রমণ ও মৃত্যু পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক রূপ নিচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবারের তুলনায়) দেশে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে ৩৭৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৫৭০ জনে এবং এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩৮ জন। বিশেষজ্ঞদের মতে, চলমান বৃষ্টির কারণে এডিস মশার প্রজননক্ষেত্র বহুগুণ বেড়ে গেছে, যা আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসে ডেঙ্গু পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
অন্যদিকে, হাম পরিস্থিতিরও অবনতি ঘটছে। সাম্প্রতিক এক তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ৯০৪ জন এবং নিশ্চিত হাম রোগী ১৩৩ জন শনাক্ত হয়েছেন। এসময়ে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে শুরু করে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ৭০৮ এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৯৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৩ হাজার ৭৮ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৯৯ হাজার ২৯৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
অভিভাবকরা বলছেন, চার দেওয়ালের মধ্যে থেকেও শিশুদের হাম ও ডেঙ্গুর আক্রমণ থেকে রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় রাজধানী থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এডিস মশা ও লার্ভা নিধনে সমন্বিত কার্যক্রম গ্রহণের পাশাপাশি জ্বর দেখা মাত্র দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more