আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে দুমকিতে বিএনপির বিক্ষোভ
Date: 2026-06-23
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২৩, ২০২৬, ৪:৩৪ পি.এম
আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে দুমকিতে বিএনপির বিক্ষোভ
অ-অ+
দুমকি
(পটুয়াখালী) প্রতিনিধি: আওয়ামী
লীগের নৈরাজ্য ও অস্থিতিশীল কর্মকাণ্ড ঠেকাতে পটুয়াখালীর দুমকিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
করেছে বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার
বিকেলে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার ও
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান দিপুর নেতৃত্বে শহরের থানা ব্রিজ এলাকা থেকে
একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ
করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে
বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার,
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান দিপু, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হাওলাদার
এবং যুবদল নেতা জাহিদুল ইসলাম রুবেল। বক্তারা
অভিযোগ করেন, আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করছে।
তারা এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন। সমাবেশে
বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more