বাগেরহাটের মৃত্যুদন্ডপ্রাপ্ত মানবতাবিরোধী আকরাম খালাস

Date: 2026-02-26
news-banner

অনলাইন ডেক্স:

মুক্তিযুদ্ধকালীন সময়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরাম হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী-এর নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে আদালতে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।


এর আগে, একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আমৃত্যু কারাদণ্ড পাওয়া খান আকরাম হোসেনের আপিলের ওপর রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয়েছিল।


উল্লেখ্য, ২০১৫ সালের ১১ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলায় বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেন। একই মামলায় খান মো. আকরাম হোসেনকে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।


রায়ের দিন সকালে সিরাজ ও আকরামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, মামলার তিন আসামির মধ্যে সিরাজুল হকের বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের পাঁচটি এবং আকরামের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের একটি প্রমাণিত হয়েছে। প্রমাণিত পাঁচ অভিযোগে সিরাজকে মৃত্যুদণ্ড দেওয়া হয়-ফায়ারিং স্কোয়াডে অথবা ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যকরের নির্দেশ ছিল। অন্যদিকে, একটি অভিযোগ প্রমাণিত হওয়ায় আকরামকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।


পরবর্তীতে ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন খান আকরাম হোসেন। মামলার আরেক আসামি আবদুল লতিফ তালুকদার বিচারাধীন অবস্থায় মারা যাওয়ায় তাকে আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়।


সূত্র-বিডিপ্রতিদিন

বিডিফেস/শিমু

Leave Your Comments