প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ১২, ২০২৬, ৪:০৭ এ.এম
বাজেটকে ‘চানাচুর’ বললেন নাহিদ
অ-অ+
অনলাইন
ডেস্ক: ঢাকা,
১১ জুন: প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এবং অর্থনৈতিক
সংকট মোকাবিলায় অকার্যকর বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক
ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার
জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাজেটে অনেক
প্রতিশ্রুতি থাকলেও দেশের অর্থনীতির মূল সমস্যাগুলোর সমাধানে কার্যকর কোনো পরিকল্পনা
নেই। তার ভাষায়, বাজেটের উপস্থাপনা আকর্ষণীয় হলেও এর বাস্তব সুফল সাধারণ মানুষের কাছে
পৌঁছাবে না। নাহিদ
ইসলামের অভিযোগ, অর্থমন্ত্রী অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বললেও ব্যাংকিং খাতের
সংস্কার, ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, অর্থপাচার রোধ কিংবা রাজস্ব আয় বৃদ্ধির
বিষয়ে সুস্পষ্ট কর্মপরিকল্পনা তুলে ধরতে পারেননি। ফলে এই বাজেট দেশের অর্থনীতিতে কাঙ্ক্ষিত
পরিবর্তন আনতে ব্যর্থ হবে বলে তিনি মনে করেন। তিনি
আরও বলেন, রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয়। সরকারের রাজনৈতিক অঙ্গীকার
ও বাস্তব কর্মকাণ্ডের মধ্যে বড় ধরনের ব্যবধান রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ব্যাংকিং
খাতে রাজনৈতিক প্রভাব বৃদ্ধির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, এ ধরনের প্রবণতা আমানতকারীদের
আস্থা নষ্ট করছে এবং পুরো আর্থিক ব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলছে। একই সঙ্গে বাংলাদেশ
ব্যাংকের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বাজেট
বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংস্কারের
প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, শক্তিশালী জবাবদিহিতা ছাড়া বড় আকারের বাজেট দুর্নীতির
সুযোগ সৃষ্টি করতে পারে। সবশেষে
তিনি দাবি করেন, সুশাসন ও রাজনৈতিক স্বচ্ছতা প্রতিষ্ঠা না হলে এই বাজেট দেশের সাধারণ
মানুষের জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে না। তথ্য:
ইত্তেফাক/ বিডিফেস মেহেদী
হাসান দীপ
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more