বাউফলে মব রাজনীতি বরদাস্ত করা হবে না: কৃষিবিদ মিজানুর রহমান লিটু
Date: 2026-05-31
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: মে ৩১, ২০২৬, ৩:৫২ পি.এম
বাউফলে মব রাজনীতি বরদাস্ত করা হবে না: কৃষিবিদ মিজানুর রহমান লিটু
অ-অ+
বাউফল (পটুয়াখালী)
প্রতিনিধি: শহীদ প্রেসিডেন্ট
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর বাউফলে জাতীয়তাবাদী কৃষক দলের
উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তব্যে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মিজানুর রহমান
লিটু বলেন, “মব রাজনীতি ও বিশৃঙ্খলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাউফল উপজেলা বিএনপি
ও সাধারণ জনগণকে নিয়ে উসকানিমূলক মন্তব্য কিংবা অপপ্রচার করা হলে তা বরদাস্ত করা হবে
না।” রোববার (৩১ মে)
বিকেলে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বাউফল উপজেলা ও
পৌর শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব
করেন বাউফল উপজেলা কৃষকদলের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন তারা। সঞ্চালনা করেন
উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ। প্রধান অতিথির
বক্তব্যে কৃষিবিদ মিজানুর রহমান লিটু বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের
স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব। তাঁর আদর্শ ধারণ করে
দেশের কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে
হবে।” তিনি আরও বলেন,
“জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক
রহমানের নেতৃত্বে গড়ে ওঠা রাজনৈতিক কর্মীদের নিয়ে কটূক্তি বা অবমাননাকর বক্তব্য কোনোভাবেই
গ্রহণ করা হবে না। অতীতে যে ধরনের মব সংস্কৃতি ও রাজনৈতিক অসহিষ্ণুতা দেখা গেছে, গণতান্ত্রিক
বাংলাদেশে তার পুনরাবৃত্তি হওয়া উচিত নয়।” বিশেষ অতিথি হিসেবে
বক্তব্য দেন বাউফল উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. সোহেল আকন, সিনিয়র সহ-সভাপতি
মো. সাইফুল ইসলাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক বদরুল হাসান শুভ, বাউফল উপজেলা ছাত্রদলের
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়াজ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি মো.
হাসান এবং নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাওলানা আব্দুল ওহাব। এ সময় উপজেলা
ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, দেশের শান্তি-সমৃদ্ধি ও গণতান্ত্রিক
অগ্রযাত্রা অব্যাহত থাকার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের
বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more