বাউফলে দুই দিনব্যাপী লাগসই প্রযুক্তি প্রদর্শনী শুরু
Date: 2026-06-11
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ১১, ২০২৬, ৭:৪৫ এ.এম
বাউফলে দুই দিনব্যাপী লাগসই প্রযুক্তি প্রদর্শনী শুরু
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির ব্যবহার ও সম্প্রসারণে দুই দিনব্যাপী লাগসই প্রযুক্তি প্রদর্শনী ও সেমিনার শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসন বাউফল এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর বাস্তবায়নে আয়োজিত এ প্রদর্শনী আগামী ১২ জুন পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মাহমুদ আল হাসান। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত প্রযুক্তির বিকাশ ও প্রসার স্মার্ট বাংলাদেশ গঠনের অন্যতম পূর্বশর্ত। তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআরের আইএনএআরএস-এর সায়েন্টিফিক অফিসার মো. রিপাজ উদ্দিন। তিনি স্থানীয় উদ্ভাবকদের বিভিন্ন প্রযুক্তির কার্যকারিতা,
সম্ভাবনা এবং বাণিজ্যিক ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক প্রয়োগ গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে পারে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দুই দিনব্যাপী এ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উদ্ভাবক এবং প্রযুক্তিপ্রেমীরা অংশ নিয়েছেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more