বাউফলে একসাথে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে এমপির সহায়তা

Date: 2026-04-16
news-banner

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় একসাথে পাঁচ নবজাতকের জন্মকে ঘিরে আনন্দের পাশাপাশি নেমে এসেছে অনিশ্চয়তা। উপজেলার কালিশুরি ইউনিয়নের সিংহেরাকাঠী গ্রামের দরিদ্র দিনমজুর সোহেল হাওলাদারের পরিবারে গত ৬ অক্টোবর ২০২৫ সালে তিন ছেলে ও দুই মেয়ের জন্ম হয়।
হঠাৎ একসাথে পাঁচ সন্তানের দায়িত্ব কাঁধে এসে পড়ায় পরিবারটি পড়েছে চরম বিপাকে। নিত্যপ্রয়োজনীয় খরচ, চিকিৎসা ও পুষ্টির জোগান দিতে হিমশিম খাচ্ছেন নবজাতকদের পিতা-মাতা।
এমন পরিস্থিতিতে শুরু থেকেই পরিবারটির পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি ব্যক্তিগতভাবে খোঁজখবর নেওয়ার পাশাপাশি নিয়মিত আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এমপির পক্ষ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাউফল উপজেলা শাখার নেতৃবৃন্দ সোহেল হাওলাদারের বাড়ি পরিদর্শন করেন। এসময় উপজেলা ভারপ্রাপ্ত আমির মাওলানা রফিকুল ইসলাম ও সহকারী সেক্রেটারি এটিএম নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। তারা পরিবারের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
পাঁচ নবজাতকের পিতা সোহেল হাওলাদার বলেন, একসাথে পাঁচ সন্তানের জন্মের পর তিনি দিশেহারা হয়ে পড়েছিলেন। এসময় বিভিন্নভাবে সহযোগিতা পাওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা রফিকুল ইসলাম বলেন, মানবিক দায়বদ্ধতা থেকে তারা পরিবারটির পাশে রয়েছেন এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবেন।
 
তথ্য-বিডিফেস/মেহেদী হাসান দ্বীপ

Leave Your Comments