বাউফলে বিয়ে না করেই সন্তানের জন্ম; স্বীকৃতি পেতে অনশন
Date: 2026-04-20
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে বিবাহ
ছাড়া সন্তান জন্ম নেওয়া শিশুর পিতৃত্বের স্বীকৃতি ও বিয়ের দাবিতে এক নারী তার প্রেমিকের
বাড়িতে অনশন শুরু করেছেন। সোমবার (২০ এপ্রিল) বিকেল থেকে উপজেলার সূর্যমণি ইউনিয়নের
গোয়ালিয়াবাগা গ্রামে অনশন শুরু করেছেন ওই নারী। সরেজমিনে দেখা গেছে, নিপা
আক্তার (২৩) নামের নারী, তার ছয় মাস বয়সী সন্তান নাঈম হাওলাদারকে নিয়ে অভিযুক্ত কবির
হাওলাদারের বসত ঘরের সামনে অবস্থান নেন। নারীর
উপস্থিতি দেখে কবির হাওলাদার বসত ঘরের
প্রধান ফটকে তালা লাগিয়ে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ির পিছন দিয়ে চলে যান।
স্থানীয় ও পরিবার সূত্রে
জানা গেছে, নিপার বিয়ে হয়েছিল উপজেলা মদনপুরা ইউপির মো. জহির এর সাথে এবং তার একটি
৫ বছরের কন্যাসন্তান রয়েছে। চাকুরীর সুবাধে স্বামী দূরে থাকায় প্রতিবেশী কবির হাওলাদারের
সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে নিপা অন্তঃসত্ত্বা হলে বিষয়টি জানাজানি
হয় এবং তার দাম্পত্য জীবনে ভাঙন ধরে। স্বামী মো. জহির ১৩ মাস পরে বাড়িতে এসে স্ত্রীকে অন্ত:স্বত্ব দেখে এবং বিষয়টি জানলে শ্বশুর
বাড়ী থেকে চলে যান। পরে নিপা বাবার বাড়ীতে বসেই একটি পুত্রসন্তানের জন্ম দেন।
নিপার পরিবারের দাবি, কবির
হাওলাদারের বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন নিপা। ওই সময় তাদের সাথে অনৈতিক সম্পর্ক
গড়ে উঠে। এখন সন্তান জন্মের পর তিনি দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন। এ কারণে নিপা তার সন্তানের
পিতৃত্বের স্বীকৃতি ও বিয়ের দাবি জানাচ্ছেন।
অন্যদিকে অভিযুক্ত কবিরের
স্ত্রী চম্পা বেগম বলেন, বিষয়টি পরিকল্পিতভাবে
সাজানো হয়েছে। তবে অভিযুক্ত কবির হাওলাদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার
ব্যবহৃত মোবাইল ফোন নম্বর রিসিভ করেননি। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া
বিরাজ করছে। স্থানীয় গণমান্য ও জনপ্রতিনিধিরা জানান, বিষয়টি আপোষ নিস্পত্তির চেষ্টা
চালাচ্ছেন তারা।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more