বাউফলে ব্র্যাকের উদ্যোগে নারীদের ক্ষমতায় প্রশিক্ষণ
Date: 2026-06-10
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ১০, ২০২৬, ৬:০২ এ.এম
বাউফলে ব্র্যাকের উদ্যোগে নারীদের ক্ষমতায় প্রশিক্ষণ
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও টেকসই জীবিকা নিশ্চিত করতে পটুয়াখালীর বাউফলে হাঁস পালন বিষয়ক প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ করেছে ব্র্যাক। মঙ্গলবার (৯ জুন) উপজেলা সদর এলাকায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় ২০ জন নারী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে হাঁস পালন, পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা এবং বিভিন্ন রোগ প্রতিরোধ বিষয়ে অংশগ্রহণকারীদের তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা দেওয়া হয়। পাশাপাশি ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের বিভিন্ন সেবা, ঋণ সুবিধা ও সদস্যদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কেও আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির এলাকা ব্যবস্থাপক জহুরুল আলম, শাখা ব্যবস্থাপক মো. শাহীন হোসেন, অফিসার মনিটরিং (অর্থ ও হিসাব বিভাগ) ফাতেমা তুজ জোহরা, সিনিয়র অফিসার মনিটরিং (অর্থ ও হিসাব বিভাগ) তাজউদ্দীন আহমেদ খান, সহকারী শাখা ব্যবস্থাপক মো. আজমল হোসেন, স্থানীয় সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী নারীদের মাঝে মোট ৪০০টি হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। ব্র্যাকের কর্মকর্তারা জানান, এ ধরনের উদ্যোগ নারীদের আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়ক হবে। একই সঙ্গে পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও নারীদের স্বাবলম্বী করতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more