প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ০৮, ২০২৬, ১:৩১ পি.এম
বাউফলে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে রিনা বেগম (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) ভোরে উপজেলার বাউফল সদর ইউনিয়নের কায়না গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিনা বেগম ওই গ্রামের আদম আলী মৃধার মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, রিনার অল্প বয়সে বিয়ে হয়েছিল। তবে দাম্পত্য কলহের জেরে কয়েক মাসের মধ্যেই তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। নিহতের মা সিমা বেগম জানান, অর্থনৈতিক কারণে পরিবারটি দীর্ঘদিন বরিশালে বসবাস করত। সেখানে প্রতিবেশী এক যুবকের সঙ্গে রিনার বিয়ে দেওয়া হয়। কিন্তু বিয়ের ছয় মাসের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে। এরপর থেকেই মেয়ের আচরণে পরিবর্তন দেখা দেয়। তিনি বলেন, “রোববার রাতে পরিবারের সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। ভোরে ফজরের নামাজের জন্য উঠে বাইরে গেলে বাড়ির পেছনের বারান্দায় আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় রিনার ঝুলন্ত মরদেহ দেখতে পাই।” নিহতের বড় বোন লিমা জানান, বিবাহবিচ্ছেদের পর রিনা মানসিকভাবে অস্থির হয়ে পড়েছিলেন। মাঝে মাঝে তিনি ঘরের জিনিসপত্র ভাঙচুর করতেন এবং নিজের ক্ষতি করার প্রবণতাও দেখা গিয়েছিল। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more