বাউফল
(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর
বাউফলে মো. মিলন সিকদার (২০) নামে এক ছাত্রদল কর্মীর ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। আহত অবস্থায় তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার
(৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার অলিপুরা বাজারের দক্ষিণ পাশে সিকদার বাড়ি
এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিলন সিকদার ইসমাইল সিকদারের ছেলে এবং বরিশালের বিএম কলেজের
স্নাতক শ্রেণির শিক্ষার্থী।
মিলনের
সঙ্গে থাকা বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান সরদার
জানান, শুক্রবার (৩ এপ্রিল) মিলনের সঙ্গে দেখা করতে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে তার
বাড়িতে গেলে স্থানীয় ছাত্রলীগের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আ. রহমান তাদের উদ্দেশ্যে
তুই-তোকারি করে এবং তাদের মারধর করে মোটরসাইকেল ভাঙচুর করে। এ
ঘটনায় ইমরান সরদার মিলনকে সাক্ষী রেখে শুক্রবার থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের
প্রেক্ষিতে শনিবার সকালে বাউফল থানার এসআই মেহেদি হাসান ঘটনাস্থলে তদন্তে যান। এরপর
ক্ষুব্ধ হয়ে আ. রহমান একই এলাকার সিয়াম সিকদার, সানাউল সিকদারসহ ১০-১৫ জনকে নিয়ে মিলনের
ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়। বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে তার গতিরোধ করে পিটিয়ে
আহত করা হয়। একপর্যায়ে প্রাণ বাঁচাতে মিলন পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। তবে সেখানেও
তাকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
পরে
স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসা দেওয়া
হয়। এ
বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, “এ ঘটনায় এখন
পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more