প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ০৮, ২০২৬, ৯:৪৩ এ.এম
বাউফলে ইউপি চেয়ারম্যানের ভাই আটক
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কাশেম গাজী (৪০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৮ জুন) দুপুর ২টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের বাদামতলী এলাকার তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু। স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি অনুমোদন ছাড়াই বোমা ড্রেজার মেশিন ব্যবহার করে তেঁতুলিয়া নদী থেকে বালু উত্তোলন করছিলেন কাশেম গাজী ও জাহাঙ্গীর গাজী। পরে উত্তোলিত বালু বাদামতলী বাজারের পূর্ব পাশে স্থানীয় একটি সড়ক ভরাটের কাজে ব্যবহার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছালে জাহাঙ্গীর গাজী পালিয়ে যান। তবে কাশেম গাজীকে হাতেনাতে আটক করা হয়। তিনি উপজেলার কেশবপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহজাহান গাজীর ছোট ভাই ও ধলু গাজীর ছেলে। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কাশেম গাজীকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একজনকে আটক করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনের দায়ে তাকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more